দিনাজপুর প্রেসক্লাবে এমপি প্রার্থী এডঃ মাইনুল আলমের মত বিনিময়
দিনাজপুর প্রতিনিধি-দিনাজপুর ৩ সদর আসনের ১১ দলীয় জোটের প্রার্থী অ্যাডভোকেট মাইনুল আলম আজ রোববার ১৮ জানুয়ারি দুপুরে দিনাজপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন। খোলামেলা এই মত বিনিময় অনুষ্ঠানে দিনাজপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ডক্টর মুহাদ্দিস এনামুল হক,জেলা মজলিসে সূরা সদস্য ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান মাওলানা মুজিবুর রহমান,দিনাজপুর সদর উপজেলা আমির ও আসন পরিচালক অধ্যাপক মেহেরাব আলী, দিনাজপুর শহর আমির সিরাজুস সালেহীন,সেক্রেটারি কামরুল হাসান রাসেল প্রমুখ জামায়াত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের মধ্যে ছিলেন দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ কুমার বকশি, সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সভাপতি অধ্যাপক সাদাকাত আলী খান। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মাইনুল আলম বলেন এই জেলা শহরে আমি ছোট থেকে বড় হয়েছি। জেলার সকল সমস্যায় আমার নখ দর্পনে। আপনারা সাথে থাকলে দিনাজপুর কে একটি আদর্শ নগর হিসাবে গড়ে তুলতে পারবো। নাগরিক সেবায় নিজেকে বিলিয়ে রাখবো। উল্লেখ্য দিনাজপুর সদর আসনে এডভোকেট মাইনুল আলমের সাথে ধানের শীষ প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলম এর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে।




































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































